Wednesday, April 8, 2026
Home "ধারাবাহিক গল্প """ফেরারী বসন্ত ফেরারী বসন্ত পর্ব-উনিশ

ফেরারী বসন্ত পর্ব-উনিশ

0
1

#বড় গল্প
#ফেরারী বসন্ত
পর্ব-উনিশ
মাহবুবা বিথী

হাসেম সিতারাকে ছেড়ে দিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখে কেউ নেই। সিতারা ওর হাত থেকে ছাড়া পেয়ে দূরে সরে গিয়ে খিলখিল করে হাসতে থাকে। রাতে যেন সিতারার হাসির ঝঙ্কার চর্তুদিকে প্রতিধ্বনিত হয়। সিতারা একটু দূরে একটা বটগাছের গুড়ির উপর বসে পড়ে। হাসেম দৌড়ে এসে বলে,
—,এখানে বসো না, তোমার শাড়িতে দাগ লেগে যাবে।
—-,লাগুক,এই দাগটাই আমার বাসর রাতের স্মৃতি হয়ে থাকবে। এসো,আমার পাশে বসো। কিছুক্ষণ গল্প করি।
হাসেম সিতারার পাশে বসে বলে,
—রাত তো ফুরিয়ে এলো ঘরে যাবে না?
—-কেন,তোমার কি ভয় লাগছে?
হাসেম সিতারার দিকে তাকিয়ে বলে,
—পুরুষ মানুষের আবার রাতের ভয় থাকে? যেখানে রাত সেখানেই কাত।
সিতারা হাসেমের কথা শুনে বলে,
—-তোমার আবার “রাইতের নেশা” নেইতো?
—-এটা আবার কেমন প্রশ্ন?
সিতারা হেসে বলে,
—আমাদের ঢাকা ভার্সিটিতে ছাত্রদের হলে অনেক ছেলের রাতের নেশা থাকে। সে কারনেই বললাম। থাক ওসব কথা। জানো,একবার মনে হলো নাহ্ তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। এতো ভীরু আর কাপুরুষকে আর যাই হোক পুরুষ মানুষ মনে হয় না। কিন্তু তুমি যেদিন নিজ থেকে বাবা মাকে বললে,”আমাকে তুমি বিয়ে করেছো, তখন আমি সিদ্ধান্ত নিলাম তোমার সাথেই আমৃত্যু থাকবো। মনটা যেন বলে উঠলো,”এই মানুষটাই তোকে সারাজীবন আগলে রাখবে।”আসলে তুমি আমার দোষটা স্বাচ্ছন্দে নিজের কাঁধে তুলে নিলে। এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে।
—কিন্তু সত্যিটা তো তুমি বলে দিলে,
—-কেন দিলাম জানো, আমার বাবা মা জানেন,তাদের ছোটো মেয়েকে জোর করে যে পুরুষ বিয়ে করবে তার এখনও জন্ম হয়নি। তারা ঠিকই বুঝবে কাজটা আমি করেছি। সে কারনে সত্যিটা সেদিন বাবা মাকে বলে দিয়েছি।
সিতারার মুখের কথা কেড়ে নিয়ে হাসেম বলে,
—আমিও যে তোমাকে অনেক ভালোবাসি এটা কি তুমি বিশ্বাস করো?
সিতারা ছোটো করে দীর্ঘশ্বাস ফেলে বলে,
—এখনো বুঝতে পারছি না।
—এখনো বুঝতে পারছো না এর মানে কি?
—তোমার সাথে কি আমার ভালোবাসাবাসি এ অবদি হয়েছে?
—-তাহলে আমাকে বিয়ে করলে কেন?
—-আমি তোমাকে ভালোবাসি বলে,
—-জীবন কোনো ছেলেখেলার জায়গা নয় সিতারা?
—আমি ছেলেখেলা করছি এটা তোমায় কে বললো?
হাসেম ওরদিকে পরিপূর্ণ দৃষ্টি মেলে ধরে বলে,
—তোমাকে আমি ঠিক বুঝতে পারি না।
—-আমি স্বচ্ছ পানির মত টলটলে,আমাকে না বুঝার কিছু নেই। চলো,এখন উঠা যাক।
সিতারা উঠে দাঁড়িয়ে পিছনদিকটা হাত দিয়ে ঝেড়ে ফেললো। হাসেম সিতারার হাত ধরে বলে,
—-আর কিছুক্ষণ বসো,
—-আমার বসে থাকতে আর ভালো লাগছে না। তাছাড়া চোখের পাপড়িগুলো ভারী হয়ে আসছে। মনে হয় ঘুম আসতে চলেছে।
সিতারা বাড়ির দিকে হাঁটতে শুরু করে। হাসেম ওর পিছু পিছু হাঁটতে থাকে।

সিতারা ঘরে এসে শাড়ি পাল্টে সাথে করে আনা একটা থ্রিপীচ পড়ে নেয়। এরপর ওয়াশরুমে গিয়ে ফ্রেস হয়ে বিছানায় শরীরটা এলিয়ে দেয়। কিন্তু হাসেম বাসর রাতের চিহ্ন ওর অধরে এঁকে দিতে চায়। সিতারা বাঁধা দিয়ে বলে ওর ঘুম পাচ্ছে। কিন্তু হাসেম ওকে জোর করে ওর অধর জোড়া নিজের অধরে তুলে নেয়। একসময় সিতারা হাসেমকে জোর করে সরিয়ে দিয়ে বিছানায় পাশ ফিরে গুটিশুটি মেরে শুয়ে পড়ে। শরীরের প্রতিটি রক্ত বিন্দুতে শিহরণ ছড়িয়ে পড়ে। কিছুটা লজ্জা এসে ওর দৃষ্টিতে ভর করে। সে কারণে হাসেমের দিকে আর ফিরে তাকায় না। এদিকে চোখের পাতাগুলো ক্রমে ভারী হয়ে আসছে। একসময় ঘুমের রাজ্যে সিতারা হারিয়ে যায়। মোবাইলের শব্দে সকালে সিতারার ঘুম ভাঙ্গে। পাশে তাকিয়ে দেখে হাসেম নেই। মুহুর্তে সিতারার রাতের কথা মনে পড়ে যায়। হাত দিয়ে নিজের ঠোঁট স্পর্শ করে। এখনও ঠোঁটটা ব্যথা করছে। সাথে সাথে লজ্জার আবরণে নিজেকে ঢেকে ফেলতে ইচ্ছে হয়। এদিকে ফোনটা বেজেই চলেছে। স্ক্রীনে তাকিয়ে দেখে জারা ফোন দিয়েছে। রিসিভ করতেই ওপাশ থেকে জারা বলে,
—-ঘুম ভাঙ্গলো মহারানীর? কতক্ষন থেকে ফোন দিয়ে যাচ্ছি ধরার নাম নেই। আমাকে বাদ দিয়ে বিয়ের পাঠ চুকিয়ে ফেললি তাই না?
—কি করবো বলো? আসলে শুভ কাজ কখনও ফেলে রাখতে হয় না। তবে তুমি দেশে আসলে ধুমধাম করে অনুষ্ঠান করবো। তুমি রাগ করো না আপু,
—রাগ করেনি তবে কষ্ট লেগেছে। যাই হোক যা ঘটার তাতো ঘটে গেছে। হাসেম কোথায়? ওর সাথে একটু কথা বলতাম।
—-আমি এই মাত্র তোমার মোবাইলের শব্দে ঘুম থেকে উঠলাম। সে কারণে ও কোথায় বলতে পারছি না। মনে হয় আমার ভয়ে পালিয়েছে।
—-এ কেমন কথার ছিরি! তুই কি বাঘ না ভাল্লুক যে তোকে দেখে পালাবে।
—-আমি বাঘিনী আর ভাল্লুকের স্ত্রী লিঙ্গের নামটা তোমার জানা আছে?
—বাজে কথা রাখ।ওখানে তো এখন সকাল দশটা বাজে। তুই এখন ঘুম থেকে উঠলি? খালা খালু কি ভাববেন বলতো?
—কি আবার ভাববে? আপু,আমার ইউরিনের চাপ লেগেছে ওয়াশরুমে যাবো। ফোন রাখলাম।
সিতারা বিছানা থেকে নামতেই ফোনটা আবার বেজে উঠে। কিন্তু ইউরিনের চাপ থাকাতে ফোনটা রিসিভ না করেই ওয়াশরুমে চলে যায়। ফ্রেস হয়ে দাঁত ব্রাশ করে হাতমুখ ধুয়ে রুমে আসে। তোয়ালে তে মুখটা মুছে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলটা চিরুনি করে বের হয়ে আসে। যদিও একটু অস্বস্তি হচ্ছে। শ্বশুর বাড়িতে প্রথমদিন বউয়ের ঘুম সকাল এগোরোটায় ভাঙ্গে বিষয়টা শোভন দেখায় না। সিতারা সবই বুঝে। কিন্তু সিতারার কাছে লোকলজ্জা থেকে নিজের শরীরের গুরুত্ব অনেক বেশী। সে কারণে এসব ওর কাছে গুরুত্ব বহন করে না।

শহরের মতো পরিপাটি আধুনিক কিচেন নয় তবুও আসমা মানে ওর শাশুড়ীর রান্নাঘরটা ওর ভালো লেগেছে। দু ধরনের চুলো রয়েছে রান্নাঘরে। একটা সিলিন্ডার গ্যাস দিয়ে চলে আর একটা মাটির চুলো। আসমা বেগম লুচি ভাজছেন মাটির চুলোয়। সিতারাকে দেখে মুচকি হেসে বলে,
—-শরীর ভালো আছে?
—-জ্বী খালা,
—– তোমার জন্য সবাই অপেক্ষা করছে। একসাথে নাস্তা করবে। তোমার শ্বশুরও খাননি। সবজি,সুজি বানানো হয়ে গিয়েছে। শুধু লুচিটা ভাজা বাকি আছে। শুনলাম,তোমরা ভোররাত পর্যন্ত বাহিরে হাঁটাহাটি করেছো।
—-হুম,
সিতারা মনে মনে ভাবে, কোথায় লজ্জা পাওয়ার কথা আমার অথচ হাসেম মিয়া লজ্জা পেয়ে একাকার। এদিক ওদিক তাকিয়ে কোথাও হাসেমের টিকিটা দেখতে পারছে না। আসমা আবারও বললেন,
—-আর এভাবে রাত দুপুরে বাহিরে হাঁটাহাটি করো না। এতে হাওয়া বাতাস লাগতে পারে?
—-হাওয়া বাতাস লাগানোর জন্যই তো হাঁটতে বেরিয়ে ছিলাম।
—আমি ঐ হাওয়াবাতাসের কথা বলিনি। দুষ্ট জীন পরীর কথা বলেছি।
সিতারার ফোনটা আবারও বেজে উঠে। মোবাইল স্ক্রীনে তাকিয়ে দেখে হাসনা ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে হাসনা বলে,
—-ঘুম কেমন হলো,শুনলাম তোমরা নাকি সারারাত বাহিরে হেঁটে বেরিয়েছো।
—কাল তো পূর্নিমা ছিলো, সে কারনে বাহিরে কিছুটা সময় ছিলাম।
—-দেখো আবার তোমাদের ঘাড়ে জ্বীন পরীর আছর না পড়ে?
কথাটা বলে হাসনা হাসতে থাকে। আর এদিকে সিতারার হাসেমের উপর রাগ হতে থাকে। ও আর কত জায়গায় এই খবর প্রচার করেছে কে জানে? আসুক সামনে এমন মজা দেখাবো যে বাপের জনমে নিজের ব্যক্তিগত বিষয় কারো কাছে বলবে না।
—-কি ব্যাপার চুপ হয়ে গেলে কেন?
—-তোমার কথাগুলো শুনছিলাম।
—-আপু তুমি রাজ ভাইয়াকে নিয়ে চলে আসো। খুব মজা হবে।
—মাথা খারাপ,এমনিতেই বাসা থেকে বের হতে দিতে চায় না। আর অতদূরে যাওয়ার তো প্রশ্নই আসে না। বরং তুমি আর হাসেম আমাদের এখানে বেড়াতে আসো।
মনোয়ারা বেগমের ডাকে হাসনা আর কথা চালিয়ে যেতে পারলো না। ফোন রেখে কিচেনে শাশুড়ীর কাছে চলে আসে। মনোয়ারা বেগম সিতারার দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে বলে,
—কাজের সময় ফোনে কথা বলা আমার একদম পছন্দ নয়। কে ফোন দিয়েছে?
হাসনা সত্যিটা গোপন রেখে বলে,
—-সিতারা ফোন দিয়েছে।
—-মেয়ে তো হেব্বি সেয়ানা,শুনলাম হাসেমকে নাকি ও জোর করে বিয়ে করেছে? তোমার মা আর হাসেম ঐ মেয়েকে সামলে রাখতে পারবে তো?
—-আমি তো এসবের কিছুই জানি না। আপনি কার কাছে শুনেছেন?
—সিতারার চাচী রুবা ফোন দিয়ে জানালো। বাদ দাও ওসব কথা। এখন রান্না শুরু করো।তুমি তো জানো আম্মা আর তোমার শ্বশুরকে বেলা একটার মধ্যে দুপুরের খাবার দিতে হয়। এখানে সবজিগুলো কেটে রাখা হয়েছে। চুলায় বসিয়ে দাও। আর কাঁচা কলা কেটে হলুদ দিয়ে ভিজিয়ে রাখা আছে। রুইমাছের পিছগুলো দিয়ে ঝোল করো। আচ্ছা তোমার ক সপ্তাহ হলো?
—-আট সপ্তাহ,
—আর আট সপ্তাহ পার হলে সনোগ্রাফি করে জেনে নিও ছেলে হবে নাকি মেয়ে হবে।
একথা বলে মনোয়ারা বেগম কিচেন থেকে বের হয়ে যায়। হাসনা মনে মনে প্রচন্ড বিরক্ত হলো। আর রুবা চাচীর এনার্জি আছে বলতে হবে। ফোন দিয়ে নিজেদের ঘরের খবর বাহিরে জানাতে সময় ও পায়।

যদিও মনোয়ারা বেগম কে ও ট্রিপিক্যাল শাশুড়ীদের কাতারে ফেলতে চায় না কিন্তু উনার এই ছেলে হবে নাকি মেয়ে হবে এটা নিয়ে এতো কৌতুহল ওর ভালো লাগে না। হাসনা ভাবে,রাজও কি ওর মায়ের মতো। এখন পর্যন্ত ছেলে চায় কিনা মেয়ে চায় এসব নিয়ে কিছু বলেনি। কিন্তু রাজ তো এমনিতেই কম কথা বলে। সে কারণে রাজকে হাসনা ঠিকভাবে বুঝে উঠতে পারে না। সে কারণে হাসনা মরিয়ম বেগমের বিষয়ে কিছু বলতে পারেনি। এমনিতে মানুষটা খারাপ নয়। হাসনাকে খেতে পরতে কষ্ট দেয়নি তবে বাচ্চা হতে দেরী হওয়ায় মাঝে মাঝে কিছু মন্দ কথা হাসনাকে শুনতে হয়েছে। কনসিভ করার পর থেকে তার নাতি চাই এই বিষয়ে প্যারা দেওয়া শুরু করেছে। তবে ওর প্রতি রাজের অনেক বেশী কেয়ারিং দেখে হাসনা তার শাশুড়ীর এই আচরণকে গুরুত্ব দিতে চায় না। রাজের এই কেয়ারিং হাসনা খুব উপভোগ করে তবে মাঝে মধ্যে ভয়ও হয়। যদি রাজও ওর মায়ের মতো ছেলে চাওয়ার মানসিকতা পোষন করে কিন্তু ওর ছেলে না মেয়ে হলো তখন কি রাজ ওকে এভাবে যতনে রাখবে নাকি রাশেদের মতো আচরণ করবে? সেসব ভাবনায় মাঝে মাঝে হাসনার রাতগুলো নির্ঘুম কেটে যায়।

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here