Saturday, April 11, 2026
Home "ধারাবাহিক গল্প অবশেষে ভালোবাসি❤ অবশেষে ভালোবাসি (সিজন ২)part:19

অবশেষে ভালোবাসি (সিজন ২)part:19

#অবশেষে ভালোবাসি (সিজন ২)part:19
#writer:নৌশিন আহমেদ রোদেলা❤

.
.
🍁
.
ফাহিম রিয়ার হাতে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছে আর রিয়া বাচ্চাদের মতো ফুঁফিয়ে চলেছে।।ফাহিম ব্যান্ডেজ শেষ করে ভ্রু কুঁচকে তাকিয়েই বলে উঠলো..
.
কি হলো??একঘন্টা যাবৎ কান্না করে চলেছো।।বাট আমি কান্নার কোনো রিজনই খুঁজে পাচ্ছি না।।শুধু শুধু কাঁদছো কেন বলো তো??
.
আমি শুধু শুধু কাঁদছি না।আই হেভ র..রিজনস্।।
.
তার মধ্যে থেকে আমায় একটা বলবে প্লিজ??(বিরক্তি নিয়ে)
.
ফাহিমের কথায় রিয়া আড়চোখে তাকালো তারপরে হুট করেই ফাহিমের কোলে বসে চুলগুলো ইচ্ছেমতো এলোমেলো করতে লাগলো।ফাহিমের চোখ বেরিয়ে আসার উপক্রম।। কোনো রকম নিজেকে সংযত করে বিস্ময়মাখা কন্ঠে বলে উঠলো…
.
কি হচ্ছে এসব??আমার চুলগুলো তুলে ফেলবে নাকি??আমার চুলগুলো কি দোষ করেছে বলো তো?
.
দোষ করেছে,,তবে চুল না তুইইই…
.
ছিহ..রিয়া তুই তুকারি করছো কেন??আর আমিই বা কি করলাম?(অবাক হয়ে)
.
অনেক কিছু করেছিস..এতো সেজেগুজে আসা লাগে ভার্সিটিতে??সব কটা মেয়ে হা করে তাকিয়ে থাকে(আবারও কান্না জোড়ে দিয়ে)
.
ইশশশ আবার কাঁদছো কেন??আজিব মেয়েরা তাকিয়ে থাকলে আমি কি করতে পারি??আমি কি ওদের বলেছি আমার দিকে তাকিয়ে থাকতে??আর সাজুগুজুর কথা বলছো,,,আচ্ছা আমায় কখনো মেকাপ করে আসতে দেখছো নাকি??(ভ্রু কুচকে)
.
চুপপপ একদম চুপপ।। একদম বাহানা দিবেন না।।আপনি চান তাই মেয়েরা তাকিয়ে থাকে।।লুচু একটা,, ইউ চিটেট মি।।আপনি আমায় মিথ্যা বলেছেন,,আপনি আমায় ভালোবাসেন না,,নয়তো ওই মেয়েরা আপনার দিকে এভাবে তাকিয়ে থাকতো না।।
.
আরেহ…আমাকে লুচু বলছো কেন??কখনও দেখেছো আমাকে অন্য মেয়ের দিকে তাকাতে??ওরা তাকিয়ে থাকলে তো আমি কিছু করতে পারবো না বাবা।।এনিওয়ে?তুমি এতো রিয়েক্ট কেন করছো??তুমি তো আমায় হেইট করো তাহলে তো তোমার এমন রিয়েক্ট করা উচিত না,,,,আর ইউ জেলাস??(ভ্রু নাচিয়ে)
.
অবশ্যই আমি জেলাস ফিল করছি।।আমি আপনাকে ঘৃনা করি কি করি না সেটা নিতান্তই আমার ব্যাপার।।তাই বলে অন্য কেউ চোখ কেন দিবে???আপনাকে ঘৃনা করলেও আমিই করবো,,,ভালোবাসলেও আমিই বাসবো।।অন্য কেউ না।হুহ…
.
না এটা মানা যায় না।।তুমি তো আমায় আর ভালোবাসো না,,,তো অন্যকে সু্যোগ দাও৷। একা একা আর কতোদিন বলো??তুমি ভালো না বাসলে অন্যকারো থেকে ভালোবাসা নিতে তো দোষের কিছু না।।
.
কথাটা ফাহিম দুষ্টুমি করে বললেও রিয়ার মাথায় আকাশ ভেঙে পড়লো।।কি করবে বুঝতে না পেড়ে ভ্যা ভ্যা করে কেঁদে দিলো।।ফাহিমও এবার দিশেহারা।।।এই মেয়ের কান্না তো বেড়েই চলেছে,,একে থামাবে কিভাবে??এই হলো বাচ্চা মেয়ের প্রেমে পড়ার ঝামেলা,,কিছু বুঝবে না কিছু না ভ্যা ভ্যা করে কেঁদে দিবে।
.
এই এই পিচ্চি,,কান্না অফ করো।।আবার কাঁদছো কেন?আমি তো এমনি বলছিলাম।।জাস্ট মজা করছিলাম বাবু।
.
এমন মজা কেন করবেন আপনি??(হেঁচকি দিতে দিতে)আ…আপনি জানেন না?আমি আপনাকে কতোটা ভালোবাসি??(মাথা নিচু করে)
.
তো আমার পিচ্চিটা আমায় ভালোবাসে??(মুচকি হাসি দিয়ে)
.
রিয়া লজ্জায় লাল হয়ে মাথা হেলিয়ে সম্মতি জানালো যে সে ভালোবাসে।।ফাহিমের মুখে এখন প্রাণবন্ত হাসি।।ওর পিচ্চিটা যে ওকে ভালোবাসে।।।পিচ্চিটা অবশেষে ভালোবাসি বলেছে।।ফাহিমের পুরো দুনিয়াকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে,, এই তোমরা দেখো আমি আমার পুচকিটাকে পেয়ে গেছি৷। আমার পিচ্চিটার ভালোবাসাটা পেয়ে গেছি।।।ফাহিম নিজেকে সামলে নিয়ে,, রিয়ার লজ্জা মাখা মুখটা একটু উঁচু করে ধরেই বলে উঠলো…
.
এই মেয়ে?তুমি কি জানো?আমি যে তোমাকে অসম্ভব রকম ভালোবাসি।।
.
রিয়া এবার ফাহিমের বুকে মুখ গুঁজে লাজুক হাসিতে মাথা নাড়লো,,,হ্যা সে জানে।।ফাহিম রিয়ার লজ্জা রাঙা মুখ দেখে হালকা হেসে উঠলো।।হাসি হাসি মুখ নিয়েই ফিসফিসিয়ে বলে উঠলো…
.
তো ম্যাডাম চলুন,,,আপনাকে হোস্টেলে পৌঁছে দিয়ে আসি।।
.
উহুম(মাথা নেড়ে)
.
উহুম মানে কি?হোস্টেলে যাবে না?(অবাক হয়ে)
.
না…(মুখ ফুলিয়ে)
.
তাহলে কি আমরা সারাদিন এখানেই বসে থা..…
.
ফাহিমকে মাঝ পথে থামিয়ে দিয়েই রিয়া আচমকা বলে উঠলো…” বিয়ে করবো” রিয়ার কথাটা কানে যেতেই ফাহিম চমকে উঠলো।।ভ্রু কুচঁকে বলে উঠলো..
.
কিহহ???
.
বিয়ে করবো।।(মুখ ফুলিয়ে)
.
তা তো করবোই,,,সেটা এখন বলছো কেন?
.
আমি এখনই বিয়ে করবো।এই মুহূর্তে।। নয়তো বাসায় ফিরবো না।
.
এখন??পাগল হয়ে গেছো তুমি রিয়া??
.
কেন?আপনি আমায় বিয়ে করতে চান না তাই না??আমি বুঝি তো সব বুঝি…(কান্না করতে করতে)
.
ইশশ আবার কাঁদছো কেন??আমি কি মানা করেছি যে বিয়ে করবো না??সবকিছুর ই একটা টাইমিং আছে।বুঝার চেষ্টা করো।।এটলিস্ট একটা দিন দাও আমায়।।
.
না,,এখন মানে এখন।।আগে আমায় বিয়ে করবেন তারপর বাড়ি যাবেন নয়তো ব্যাপারটা খারাপ হয়ে যাবে বলে দিলাম।
.
রিয়া??এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।।
.
হলে হোক।।কিন্তু বিয়ে আমি করবোই আর আজই করবো।ব্যস।
.
দেখো রিয়া,,বাবু জেদ করে না।।সবাইকে তো বলতে হবে তাই না?তুমি এভাবে বিয়ে করে নিলে তোমার ভাই তো কষ্ট পাবে বলো?রিয়াদকে ও তো জানাতে হবে সোনা।
.
আরে এখন ডিজিটাল যুগ,, যেকোনো টাইম জানাতে পারি এতে এতো চাপ নেওয়ার কি আছে বুঝলাম না।ওয়েট..
.
কথাটা বলেই ফাহিমের পকেট থেকে ফোনটা নিয়েই রিয়াদের নাম্বারে ডায়াল করে দিলো।।কিছুক্ষণ ফোন বাজার পরই রিসিভ করলো রিয়াদ…
.
আসসালামু আলাইকুম,, ফাহিম ভাইয়া…ভালো আছেন?
.
ওয়ালাইকুমুস সালাম।।ভাই আমি ভাইরাস না তোর বোন রিয়া।
.
এই তুই ভাইয়ার ফোনে কি করিস??(অবাক হয়ে)
.
তোর সাথে কথা বলছি।।শোন ভাই,,আমি বিয়ে করবো।।এবং এই মুহূর্তে করবো।তোর কোনো আপত্তি আছে??
.
কি বলছিস এসব?অবশ্যই আপত্তি আছে।।কাকে না কাকে বিয়ে করে ফেলবি।।এটা কেমন বাচ্চামো রিয়া?বিয়েটা কোনো খেলা নয়।।
.
ভাই আলতুফালতু কাউকে বিয়ে করছি না তোর প্রানপ্রিয় ফাহিম ভাইকে বিয়ে করছি,,সো জাস্ট চিল।
.
কিহহহহহ(অবাক হয়ে)
.
এতো অবাক হওয়ার কিছু নেই।। ফাহিম ভাই কোনো এলিয়েন না যে তুই হার্ট আট্যাক করছিস।।তোর জানা থাকা ভালো যে আমি ফাহিম ভাইয়ের জন্যই সুইসাইড করেছিলাম।।
.
কিহহহহ(দ্বিগুন অবাক হয়ে)
.
এই কখন থেকে কি কি করছিস।।আবার কি কি বললে ইট দিয়ে মারবো।শোন তোর এই অবাক হওয়ার পালা শেষ হলে,,, আমি বিয়ে করতে গেলাম কেমন?…
.
এই এই,,,বোন শোন শোন,,,দেখ,,তুই ফাহিম ভাইকে বিয়ে করবি । করিস আমার কোনো আপত্তি নেই ,, তুই তাকেই বিয়ে করিস বাট আজকেই কেন??আগে আংকেল আন্টির সাথে কথা বলি।।তাদের একটা মতামত আছে,,,ফাহিম ভাইয়েরও তো মতামতের বিষয়,আছে নাকি??তাছাড়া তোর বিয়েটা তো আমরা ধুমধাম করে দিবো বল।।এভাবে হুট করে কেমনে কি??বোঝার চেষ্টা কর।।
.
না না আমি আজই বিয়ে করবো..(বাচ্চাদের মতো পা খচে)সবাই আমার বর ভাগিয়ে নেওয়ার প্ল্যান করছে আর তুই অনুষ্ঠান নিয়ে পড়ে আছিস???বর ভেগে গেলে অনুষ্ঠাম্ন দিয়ে আমি হাওয়া করবো?? আমি আজ বিয়ে করবো মানে আজই করবো ব্যাস।।রাখছি।
.
কিন্তু….
.
রিয়াদকে কিছু বলতে না দিয়েই ফোনটা কেটে দিলো রিয়া।।ফাহিম অবাক চোখে দেখেই যাচ্ছে শুধু।।এই মাইয়া তো ভয়ানক মাইয়া রে বাবা।।রিয়া আবারও কাউকে কল করলো।।সাথে সাথেই ওপাশ থেকে বলে উঠলো…
.
শালা এতো দিনে মনে পড়লো আমার কথা?
.
শালা নয় ভাইয়া..শালার হবু বউ এবং আপনার পিচ্চি পাখি রিয়া বলছি(দাঁত কেলিয়ে)
.
অত্তেরী,,,রিয়াবতী?এই হারামির ফোন কোথায় পেলে তুমি। কিডন্যাপ টিটন্যাপ করে নাও নি তো??
.
করেছি।
.
বলো কি??(অবাক হয়ে)
.
হুমম,,,এখন কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছে উনাকে জোড় করে বিয়ে করবো বলে।।ঠিক করছি না ভাইয়া?
.
১০০% ঠিক ডিয়ার।।করে ফেলো।।আমি বলি কি?জোড় করে শুধু বিয়ে কেন হানিমুনটাও সেড়ে ফেলো।।ব্যাপারটা কিন্তু খারাপ হয় না কি বলো??
.
একদম….তাহলে বিয়েটা কমপ্লিট করে ফোন দিই ওকে??
.
হুম..হুমম অল দ্যা বেস্ট কিউটি..
.
রিয়া ফোনটা কাটার আগেই ছিনিয়ে নিলো ফাহিম….
.
.
#চলবে🍁

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here